1. admin@allbanglanewspaper.link : admin : Suhag Rana
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করেছে সোনালী ব্যাংক


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেছে সোনালী ব্যাংক পিএলসি।

রোববার জোহরের নামাজের পর ব্যাংকের মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত আলী খান।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান কার্যালয় ও স্থানীয় অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, নির্বাহী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পোস্ট খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করেছে সোনালী ব্যাংক প্রথম হাজির ডেইলি টাইমস অব বাংলাদেশ.



Source link